Dhaka ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জিরো টলারেন্স নীতিতে বিএনপির হাইকমান্ড রাজনৈতিক পরিচয়ে বৈষম্য নয়, ৪৯ বিসিএসের ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী আল-হাইআতুল উলয়ায় ৪ পদে জনবল নিয়োগ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় নতুন পরিষদ গঠিত ‘ক্লিন হার্ট’-এর আদলে নতুন সাঁড়াশি অভিযান, অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে কওমি মাদরাসায় শাস্তি প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ৭ দশকের সঙ্গীকে হারালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ ভারতে ঐতিহাসিক মসজিদ রক্ষায় হাজার মুসল্লি, বাইরে বুলডোজার নিয়ে পুলিশ নতুন প্রজ্ঞাপনে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যে পরিমাণ সম্মানি পাবেন

আল-হাইআতুল উলয়ায় ৪ পদে জনবল নিয়োগ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১ Time View

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে চারটি পদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। দাওরায়ে হাদীস (তাকমীল) উত্তীর্ণ এবং নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অফিস ব্যবস্থাপক (মাওলানা) মু: অছিউর রহমান স্বাক্ষরিত জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের সর্বসাকুল্যে মাসিক বেতন ২১ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেল প্রণয়নের কাজ চলমান থাকায় পরবর্তী সময়ে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। তবে আবাসন ও খোরাকির ব্যবস্থা প্রার্থীকে নিজ দায়িত্বে করতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং কোনো মাদরাসায় দরসদান অথবা কোনো প্রতিষ্ঠানে কাজের এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের দাওরায়ে হাদীস (তাকমীল) উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কিতাবি ইসতি‘দাদ, বাংলা লেখালেখি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, অনলাইন আবেদন ও ফরম পূরণে পারদর্শিতা আবশ্যক। বাংলায় দ্রুত ও নির্ভুল টাইপিং এবং শুদ্ধ বাংলায় দাপ্তরিক পত্র লেখা ও কথা বলার সক্ষমতা থাকতে হবে। হিফজুল কুরআন ও তাখাসসুস ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া এআই, ভিডিও এডিটিং, গ্রাফিকস ডিজাইন, কনটেন্ট তৈরি ও কোডিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে থাকবে সনদ ও নম্বরপত্র সংক্রান্ত সেবা প্রদান, রিসিপশন ও হটলাইন ব্যবস্থাপনা, পরীক্ষা ও হিসাব বিভাগের কাজে সহায়তা, অফিসিয়াল চিঠিপত্র ও সভার নথি প্রস্তুত, মাদরাসা পরিদর্শন ও তদন্ত প্রতিবেদন তৈরি এবং প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা। প্রয়োজনে দেশের বিভিন্ন মাদরাসা, জেলা ও উপজেলায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা-বিশ্বাস, হানাফি ফিকহ এবং দারুল উলূম দেওবন্দের আদর্শ ও মূলনীতির অনুসারী হওয়ার শর্ত উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সততা, আমানতদারি, তথ্যের গোপনীয়তা রক্ষা, শৃঙ্খলা, দলগতভাবে কাজ করা এবং সেবার মানসিকতাকে আবশ্যিক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে। কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গসংগঠনের সদস্য হওয়া যাবে না।

নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কাজের প্রতিবেদন ও আচরণ সন্তোষজনক হলে পরবর্তী সময়ে স্থায়ী করার সুযোগ থাকবে।

আগ্রহী প্রার্থীদের https://alhaiatululya.com/career/ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সদ্যতোলা সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

আল-হাইআতুল উলয়ার কার্যালয় ৮০/ই, হাসিব টাওয়ার, বিবির বাগিচা ১ নম্বর গেট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। নিয়োগসংক্রান্ত প্রয়োজনে ০১৭০০৭৬৩১৭৮ নম্বরে অথবা info.haiatululya@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে।

About Author Information

hsnalmahmud

জিরো টলারেন্স নীতিতে বিএনপির হাইকমান্ড

আল-হাইআতুল উলয়ায় ৪ পদে জনবল নিয়োগ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

Update Time : ০৩:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬