Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সাভারে মহিলা মাদরাসায় ‘পরিকল্পিত’ হামলা ও ভাঙচুরের অভিযোগ ওমরাহযাত্রীর সন্ধান ও মুক্তি দাবি, নাসরুল্লাহ বদরকে জান্নাতুল বাকীতে দাফনের আহ্বান জমিয়তের আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন দুই সপ্তাহ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার

ওমরাহযাত্রীর সন্ধান ও মুক্তি দাবি, নাসরুল্লাহ বদরকে জান্নাতুল বাকীতে দাফনের আহ্বান জমিয়তের

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সন্ধান ও দ্রুত মুক্তির ব্যবস্থা এবং রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত আলেম মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠকে নেতারা এ দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীর পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হাসান আহমদ, মাওলানা বিন ইয়ামিন,মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা মুবাশ্বির আহমদ, মুফতি রেজাউল করিম দরবস্তী,এম. মুফাজজল ইবনে মাহফুজ, মাওলানা বোরহান উদ্দিন, মুফতি নাসির বিন নুর, মাওলানা ইমরান মাহমুদ, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন ও মাওলানা মাহফুজ উদ্দীন প্রমুখ।

বৈঠকে নেতারা বলেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী আলেম মুফতি মুহাম্মদ উল্লাহদের কাফেলা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার শিকার হয়। হামলায় অনেকে আহত হন এবং মুফতি নাসরুল্লাহ বদর নিহত হন। ওই ঘটনার বিষয়ে মুফতি মুহাম্মদ আলী কাসেমী ফেসবুক লাইভে এসে দেশবাসীকে অবহিত করেন। পরে মক্কার একটি হোটেল থেকে সৌদি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তাঁরা।

নেতারা বলেন, মুফতি মুহাম্মদ আলী কাসেমীর কোনো সন্ধান না পাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তাঁর অবস্থান শনাক্ত করে বিষয়টি পরিষ্কার করা এবং তিনি কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতায় থাকলে তা দ্রুত নিরসন করে তাঁকে মুক্ত ও নিরাপদে দেশে ফেরার সুযোগ করে দেওয়া।

তাঁরা আরও বলেন, রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। পবিত্র ভূমিতে তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবারের সিদ্ধান্ত ও ইচ্ছাকে বিবেচনায় নিয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করা উচিত।

জমিয়তের নেতারা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর দ্রুত সন্ধান ও নিরাপদ মুক্তি এবং মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

কক্সবাজার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য এবং মহানগর দক্ষিণের সভাপতির শ্বশুরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

About Author Information

hsnalmahmud

সাভারে মহিলা মাদরাসায় ‘পরিকল্পিত’ হামলা ও ভাঙচুরের অভিযোগ

ওমরাহযাত্রীর সন্ধান ও মুক্তি দাবি, নাসরুল্লাহ বদরকে জান্নাতুল বাকীতে দাফনের আহ্বান জমিয়তের

Update Time : ১০:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬