Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে ইনসাফসহ ১০ প্রস্তাব জমিয়তের ডিজিটাল হচ্ছে বিয়ে ও তালাক নিবন্ধন শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে ‘বিচ্ছিন্ন কিছু ঘটনার দায়ে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে দোষী করা অনৈতিক’ লিবিয়ায় কারাগারে ফরিদপুরের ২৪ তরুণ, তিন বছর ধরে নিখোঁজ ভারতের ১৫০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংসের ইস্যু জাতিসংঘে তুললেন পাক প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে বিএনপির হাইকমান্ড রাজনৈতিক পরিচয়ে বৈষম্য নয়, ৪৯ বিসিএসের ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে ইনসাফসহ ১০ প্রস্তাব জমিয়তের

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৯:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে ইনসাফ, কওমি সনদের স্বীকৃতি অনুযায়ী চাকরিতে সুযোগ সৃষ্টি এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে কার্যকরি উদ্যোগ নেওয়াসহ সরকারকে ১০ দফা প্রস্তাব দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত জমিয়তের শুরা অধিবেশনে এসব প্রস্তাব দেওয়া হয়।

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার পরিচালনায় শুরা অধিবেশন হয়।

জমিয়তের ১০ প্রস্তাব হলো-

১. বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে সংসদ ও সংসদের বাইরে অনেক আলোচনা-পর্যালোচনার পরও জনজীবনে এর কোনো ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়নি। ফলে ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও দ্রব্যমূল্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

২. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার দর কোনো মতেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। বারবার সিন্ডিকেট চক্র ও স্বার্থান্বেষী মহলের দাপট আলোচনায় আসছে। সরকারকে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. রাড্ডা হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবস্যা, সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে আইনের নিরপেক্ষ ও কঠোর প্রয়োগ চাই। নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব। এ দায়িত্বে সংশ্লিষ্ট মহল কোনোভাবেই দায় এড়াতে পারে না। সরকারকে এসব মবসন্ত্রাস কঠিন হাতে দমন করতে হবে।

৪. সারা দেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের নানা রকম অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকার এর বিহিত ব্যবস্থা না করলে জনরোষ বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে, তাই দ্রুত সরকারকে এসব অব্যবস্থাপনা দূর করতে হবে।

৫. কওমি সনদের স্বীকৃতির বাস্তব রূপ দৃশ্যমান করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কওমির দাওরায়ে হাদিস বা মাস্টার্স সম্পন্নকারীদেরকে আলিয়া মাদ্রাসায় ইবতেদায়ী ও দাখিল স্তরে কারী শিক্ষক পদে নিয়োগ দানে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। একই সঙ্গে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস ও ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য সেক্টরে সম্মানজনক পদে তাদের নিয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে।

৬. সরকারিভাবে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানে সরকারি দল, ওলামা দল এবং জামাত জোটের লোকদের প্রধান্য দিয়ে তালিকাভুক্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে নিরপেক্ষভাবে ইনসাফভিত্তিক ভাতা বণ্টনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৭. ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কার্যকর কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।

৮. দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুসলিম জাতিসত্তা-সংস্কৃতি ধ্বংস করার জন্য ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন রোধকল্পে সরকারকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই।

৯. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসি যেমন সমর্থনযোগ্য নয়, তেমনই ওই ইস্যুটিকে ঢাল বানিয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি করাও গ্রহণযোগ্য নয়। আমরা উভয় তৎপরতার নিন্দা জানাই।

১০. সম্প্রতি ইয়ামানের হুতি সম্প্রদায়কর্তৃক মক্কা মোকাররমায় হামলার নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং মুসলিমবিশ্বকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার জোর দাবি জানাই।

Tag :
About Author Information

Popular Post

মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে ইনসাফসহ ১০ প্রস্তাব জমিয়তের

Update Time : ০৯:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬