Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক স্থানীয় নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন: পীর সাহেব চরমোনাই মুফতি আব্দুল মালেকের কিছু হলে তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না: জমিয়ত এমপি বুলুর হিন্দু প্রীতি বক্তব্য মুসলিম ভোটারদের অবমূল্যায়িত করেছে: মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজান, সম্পাদক মুফতি আবরার ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তি, শিক্ষিকার শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন ‘শত শত’ কোম্পানির অংশগ্রহণে কাবুলে ইমাম আবু হানিফা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

এমপি বুলুর হিন্দু প্রীতি বক্তব্য মুসলিম ভোটারদের অবমূল্যায়িত করেছে: মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু কর্তৃক ‘সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এমপি বুলু তার এই অসত্য বক্তব্যের দ্বারা মূলত মুসলিম ভোটারদের অবমূল্যায়ন ও অসম্মান করেছেন। তার এ বিতর্কিত বক্তব্যে বাংলাদেশের ৯২ ভাগ মুসলমানদের হৃদয়ে মারাত্মকভাবে আঘাত হেনেছে। তার বক্তব্যের জন্য দেশের সকল মুসলিম ভোটারদের নিকট প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এসব কথা বলেন।

মাওলানা মিয়াজী আরো বলেন বিএনপির কতিপয় এমপি ও নেতাদের বিতর্কিত বক্তব্যের কারণে দেশ-বিদেশে প্রধানমন্ত্রীর সম্মান মারাত্মকভাবে ভুলণ্ডিত হচ্ছে। দলের নেতাকর্মীদের মুখের লাগাম ট্রেনে না ধরলে দল,দেশ ও সরকারের ভাবমূর্তি ভবিষ্যতে আরো মারাত্মকভাবে ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য প্রধানমন্ত্রী প্রতি জোর দাবি জানান আমীরে খেলাফত।

অপরদিকে বাংলাদেশের কথিত একটি ইসলামী দলের এক নেতা হিন্দুদের পূজা কে আমাদের পূজা বলে বক্তব্য দিয়ে নিজে স্বঘোষিত মুশরিকে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন মাওলানা মিয়াজী।

তিনি বলেন,পূজা কোনদিন মুসলমানদের অনুষ্ঠান হতে পারে না, এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, যা প্রকাশ্যে শিরিকের অন্তর্ভুক্ত। যিনি নিজেকে মুসলমান দাবি করেও পূজাকে আমার পূজা বলে বক্তব্য দেয়,সে কখনো মুসলমান থাকতে পারে না। তাকে অবিলম্বে আল্লাহর নিকট খাটি তওবা করে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া উচিত। তিনি বলেন, হিন্দুরা কখনো ভুলক্রমেও মুসলমানদের ঈদকে আমাদের ঈদ বলে না।

About Author Information

hsnalmahmud

৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান

এমপি বুলুর হিন্দু প্রীতি বক্তব্য মুসলিম ভোটারদের অবমূল্যায়িত করেছে: মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

Update Time : ১০:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬