Dhaka ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের বিভিন্ন সেবা দাম্পত্যজীবনে থাকতে পারলেন না প্রীতম-শেহতাজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর’ সাধারণ ছুটি ঘোষণা বাংলাদেশি মনে করে বিএসএফের গুলি, রংপুরে চিকিৎসাধীন ভারতীয় ২ নাগরিক মাদক সম্রাট ‘পিচ্চি রাজা’র পলায়নে ২ পুলিশ গ্রেপ্তার, মিলল চাঞ্চল্যকর তথ্য কওমি মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে ইনসাফসহ ১০ প্রস্তাব জমিয়তের

বাংলাদেশি মনে করে বিএসএফের গুলি, রংপুরে চিকিৎসাধীন ভারতীয় ২ নাগরিক

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১ Time View

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গরু চোরাচালানের সময় তাদের আটক করার পর গুলি করা হয় বলে জানা গেছে।

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগার দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি জানাননি হওয়ার পর পুলিশের হেফাজতে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশি পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ দুজন ভারতীয় নাগরিক চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের বরাতে তিনি জানান, উলিপুর সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানরা তাদের গরু পাচারের সময় গুলি করে মৃত ভেবে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গোপনে রংপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে তাদের ভর্তি করা হয়। পরে পুলিশের গোয়েন্দা বিভাগ খবর পেয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে স্পেশাল অ্যাক্টে মামলার প্রস্তুতি চলছে।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন, আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। জানা গেছে, আব্দুল আলীম ঐ এলাকার আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা আমাদের জানা নেই। কাজেই এ বিষয়ে আর কোনো তথ্য নেই। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার রয়েছে।

About Author Information

hsnalmahmud

Popular Post

৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের বিভিন্ন সেবা

বাংলাদেশি মনে করে বিএসএফের গুলি, রংপুরে চিকিৎসাধীন ভারতীয় ২ নাগরিক

Update Time : ০৭:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬