Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পরীক্ষায় ছাত্রীদের পর্দার সুরক্ষায় ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের নির্দেশ হাইআতুল উলয়ার ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সে কওমির ৫ আলেম দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার মন্ত্রিসভায় অনুমোদন পেলো নবম পে-স্কেল, কোন গ্রেডে কত বেতন ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা ঢাকার যানজট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত ডিসেম্বর ঘিরে নতুন কৌশলে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য মিশর সফরে লেখক পরিষদ সভাপতি, ভারপ্রাপ্ত দায়িত্বে উছমান গনী এক মিনিটের পাঠশালা । পর্ব ১ । জুলুম সম্পর্কিত হাদিস খালের কচুরিপানা পরিষ্কার, প্রশংসায় ভাসছেন আলেম এমপি

রাজধানীর মিরপুরে বিপিএমএ’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৫ Time View

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার): বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিপিএমএ)-এর উদ্যোগে রাজধানীর মিরপুরে দিনব্যাপী ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মিরপুরের ৪ নম্বর ওয়ার্ড মার্কেট কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মুফতী মোস্তফা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী (হাফিযাহুল্লাহ)। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুগোপযোগী, দক্ষ ও আদর্শ শিক্ষক তৈরির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি শিক্ষকগণকে ইলম, আমল, আখলাক এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির সমন্বয়ে শিক্ষাদান করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা লোকমান মাজহারী, মুহতামিম, মাজহারুল উলূম মাদরাসা; প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আব্দুল বাতেন কাসেমী (হাফিযাহুল্লাহ); ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, আমীর, পয়ামে ইনসানিয়াত; এবং মাওলানা সাইফুদ্দীন নদভী, প্রতিষ্ঠাতা, সানা ইন্টারন্যাশনাল স্কুল। এছাড়াও বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন হাফেজ ক্বারী নাজমুল হাসান, সভাপতি, বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ কমিটি; মাওলানা যুবায়ের আহমাদ, পরিচালক, আহমাদস এডুকেশন; এবং মাওলানা মুসা খান, স্বত্বাধিকারী, এতমিনান পাবলিকেশন্স। প্রশিক্ষকবৃন্দ আধুনিক পাঠদান-পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, কার্যকর শিক্ষণ-কৌশল, মূল্যায়ন পদ্ধতি এবং একজন আদর্শ শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাওলানা মাহফুযুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালাটি বিকেল ৫টা ৩০ মিনিটে দেশ, জাতি ও শিক্ষাঙ্গনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Tag :
About Author Information

পরীক্ষায় ছাত্রীদের পর্দার সুরক্ষায় ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের নির্দেশ হাইআতুল উলয়ার

রাজধানীর মিরপুরে বিপিএমএ’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১০:৫৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬