Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক স্থানীয় নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন: পীর সাহেব চরমোনাই

মিশর সফরে লেখক পরিষদ সভাপতি, ভারপ্রাপ্ত দায়িত্বে উছমান গনী

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২৮ Time View

লেখকদের জাতীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয় লেখক পরিষদ’-এর সভাপতি অধ্যাপক ডা. মাওলানা সৈয়দ শামছুল হুদা দুই মাসের এক প্রাতিষ্ঠানিক সফরে মিশর যাচ্ছেন। তিনি ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বিশেষ আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিতে দেশ ছাড়ছেন।

তাঁর এই সফরকালীন সময়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে জাতীয় লেখক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট গবেষক ও আলেম মুফতী শাঈখ মুহাম্মদ উছমান গনী।

গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মাওলানা সৈয়দ শামছুল হুদা বলেন, ‘আল-আজহার বিশ্ববিদ্যালয়ের এ কর্মশালা আমাদের মেধা, প্রজ্ঞা ও লেখনীর ধারকে আরও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়ক হবে। সফরকালীন সংগঠনের মূল ধারার কার্যক্রম অত্যন্ত দক্ষ হাতে পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি।’

বিদায়ী সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আবদুল গাফফার, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) কবি মাঈনুদ্দীন ওয়াদুদ এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

About Author Information

hsnalmahmud

ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিশর সফরে লেখক পরিষদ সভাপতি, ভারপ্রাপ্ত দায়িত্বে উছমান গনী

Update Time : ০৫:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬