Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে ইনসাফসহ ১০ প্রস্তাব জমিয়তের ডিজিটাল হচ্ছে বিয়ে ও তালাক নিবন্ধন শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে ‘বিচ্ছিন্ন কিছু ঘটনার দায়ে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে দোষী করা অনৈতিক’ লিবিয়ায় কারাগারে ফরিদপুরের ২৪ তরুণ, তিন বছর ধরে নিখোঁজ ভারতের ১৫০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংসের ইস্যু জাতিসংঘে তুললেন পাক প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে বিএনপির হাইকমান্ড রাজনৈতিক পরিচয়ে বৈষম্য নয়, ৪৯ বিসিএসের ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৯:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৬ Time View

ফাইল ফটো

নির্বাচনে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে।’ সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জুনায়েদ আল হাবিব বলেন, ওই আসনটি মূলত বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি ছিল এবং সেখানে ইসলামপন্থিদেরও ব্যাপক প্রভাব রয়েছে। কিন্তু নির্বাচনে বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। দলটির আরেকটি অংশ দায়সারাভাবে দায়িত্ব পালন করায় কাঙ্ক্ষিত ফল আসেনি।

জুনায়েদ আল হাবিব দাবি করেন, ওই আসনের প্রায় ৩০ শতাংশ আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীদের ঢাকায় নিয়ে গিয়ে নানা ধরনের আশ্বাসের মাধ্যমে নিজের পক্ষে নেন রুমিন ফারহানা। পাশাপাশি নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে রঙিন বিলবোর্ড স্থাপন, জীবন্ত হাঁস নিয়ে মিছিল এবং প্রশাসনের সহায়তায় প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন তিনি। এমনকি তার নিশ্চিত বিজয়ের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের দিন এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ইসলাম ও দেশের স্বার্থে আলেমসমাজ বিএনপির নেতৃত্বাধীন জোটে গিয়ে কাজ করেছিল এবং দেশের একাধিক আসনে আলেম-ওলামাদের সমর্থনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি আন্তরিকভাবে চাইলে জমিয়তের প্রার্থীকে বিজয়ী করতে পারত, কিন্তু শেষ মুহূর্তে তারা তা করেনি।

ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে জুনায়েদ আল হাবিব বলেন, হেফাজতে ইসলাম ও বিভিন্ন ইসলামি দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে লিয়াজোঁ কমিটি কাজ করছে। এই বৃহত্তর ইসলামি প্ল্যাটফর্ম যদি সিদ্ধান্ত নেয় যেকোনো একক রাজনৈতিক দলের জোটে থাকা যাবে না, তবে জমিয়ত সেই সিদ্ধান্ত মেনে বিএনপির জোট ছাড়তেও প্রস্তুত রয়েছে।

Tag :
About Author Information

Popular Post

মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব

মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব

Update Time : ০৯:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬