Dhaka ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টনে ইনসাফসহ ১০ প্রস্তাব জমিয়তের ডিজিটাল হচ্ছে বিয়ে ও তালাক নিবন্ধন শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে ‘বিচ্ছিন্ন কিছু ঘটনার দায়ে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে দোষী করা অনৈতিক’ লিবিয়ায় কারাগারে ফরিদপুরের ২৪ তরুণ, তিন বছর ধরে নিখোঁজ ভারতের ১৫০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংসের ইস্যু জাতিসংঘে তুললেন পাক প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে বিএনপির হাইকমান্ড রাজনৈতিক পরিচয়ে বৈষম্য নয়, ৪৯ বিসিএসের ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিচ্ছিন্ন কিছু ঘটনার দায়ে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে দোষী করা অনৈতিক’

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২ Time View

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিপিএমএ)-এর উদ্যোগে মিরপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও মাসিক সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বাদ মাগরিব মিরপুর-২-এ সংগঠনের অস্থায়ী কার্যালয় দারুল হিদায়াহ আল-মাদানিয়ার কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মাদরাসা পরিচালক, প্রিন্সিপাল, মুহতামিম ও দায়িত্বশীল প্রতিনিধি অংশ নেন।

বিপিএমএর কেন্দ্রীয় সভাপতি মুফতী মোস্তফা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাদরাসাতুল মারওয়াহর পরিচালক মুফতী মাঈনুদ্দীন ওয়াদুদ।

প্রশিক্ষণ পর্বে স্কুল এইড জাপান (বিডি)-এর এডুকেশন অ্যাডভাইজার ও বিশিষ্ট ট্রেইনার মুহাম্মদ শামছুদ্দোহা বলেন, “বিচ্ছিন্ন কিছু ঘটনার দায়ে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে দোষী করা অনৈতিক।” তিনি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া গবেষক ও শিক্ষাবিদ মুফতী জাকারিয়া মাহমুদ মাদানী প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় মাদরাসা ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ, সাংগঠনিক সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

পরে বিপিএমএর মাসিক সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি, পরিচালকদের দক্ষতা উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বিপিএমএর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদরাসার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

About Author Information

hsnalmahmud

Popular Post

মুনাফেকি করেছে বিএনপি : জুনায়েদ আল হাবিব

‘বিচ্ছিন্ন কিছু ঘটনার দায়ে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে দোষী করা অনৈতিক’

Update Time : ১২:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬