সামাজিক সম্প্রতি ও সৌহার্দ্য সৃষ্টির জন্য ঢাকেশ্বরী জাতীয় মন্দির সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অংশ নেন সহকারী মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ; কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহ; নগর দক্ষিণের দফতর সম্পাদক গাজী নাজিমুদ্দিন; নগর দক্ষিণের কার্যনির্বাহী সদস্য মুফতী খোরশেদ আলম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাহদী ইমাম।
এ সময় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
Reporter Name 


















