Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভারতে গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি-মসজিদ বায়তুল মোকাররম ইসলামী বইমেলায় মিলছে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন: পীর সাহেব চরমোনাই মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্র উইং গঠনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগ ইমামসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা, প্রমাণ না পাওয়ায় গ্রেপ্তার বাদী আন্দোলনে সরব জামায়াত, দুই দেশেই লংমার্চের ডাক শাপলা চত্বরে তৌহিদী জনতার সমাবেশ ছিল ঈমান-আকিদা রক্ষার আন্দোলন: জুনায়েদ আল হাবিব পরিবারসহ দেশ ছাড়লেন জামায়াতের ৩৪ এমপি হাইআতুল উলয়ার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি, যা জানাল কওমি শিক্ষক পরিষদ

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন: পীর সাহেব চরমোনাই

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার কোন ধরণের পুর্বাভাস না দিয়েই রাতের আধাঁরে প্রেসনোট নিয়ে তেলের দাম লিটারে বিশ টাকা করে বৃদ্ধি করেছে। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়বে। গণপরিবহনের ভাড়া বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় তেলের দামে সরকারের ভতুর্কি দেয়া উচিৎ। সরকার তা করে নাই। গ্যাসের অভাবে মিল-কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হচ্ছে। সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ আজ ভালো নাই। আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিসমূহের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পীর সাহেব চরমোনাই এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বিএনপিকে মানুষ বারংবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তারা কথাও বলে ভালো। কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না।

দেশের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, মাদক-সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা পরিস্কার। অপরাধ সংগঠিত হওয়ার আগে সরকার অপরাধীদের নিবৃত্ত করতে পারছে না। এমনকি অপরাধের পরে যাদেরকে আটক করা হয় তারাও টাকার বিনিময়ে জামিনে বের হয়ে যাচ্ছে। ফলে দেশে খুন, শিশু নির্যাতন, নির্মম শিশু হত্যা বেড়েছে। এই বিষয়েও সরকারকে সতর্ক করছি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৫টি উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

About Author Information

hsnalmahmud

Popular Post

ভারতে গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি-মসজিদ

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন: পীর সাহেব চরমোনাই

Update Time : ০৭:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬