Dhaka ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজধানীর মিরপুরে বিপিএমএ’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার নববী মসজিদে প্রথমবার চালু হলো ডিজিটাল দারস জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকদিন বাকি’ — মোজতবা খামেনি শেরপুরে ১২ দিনে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ, এলাকায় উদ্বেগ ২০২৮ শিক্ষাক্রমে আসছে চার নতুন বিষয় বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ

২০২৮ শিক্ষাক্রমে আসছে চার নতুন বিষয়

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৩ Time View

ঢাকা: ২০২৮ সালকে সামনে রেখে জাতীয় শিক্ষা কারিকুলামে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ মে) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাক্রমে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে দুটি আলাদা বিষয় অন্তর্ভুক্ত করা হবে, যা চতুর্থ শ্রেণি থেকে পড়ানো হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের নতুন দুটি বিষয়।

তিনি আরও জানান, নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো একটি বিষয়ের সঙ্গে বড় পরিসরে ভাষা শিক্ষা যুক্ত হতে পারে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান শিক্ষাক্রমকে বাস্তবসম্মতভাবে পরিমার্জন করে ২০২৭ সালে কার্যকর করা হবে। পাশাপাশি সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম তৈরির কাজও শুরু হয়েছে। ২০২৮ সালের মধ্যেই শিক্ষার্থীরা নতুন এই কারিকুলামের সুফল দেখতে পাবে।”

তিনি আরও বলেন, “নতুন কারিকুলামকে আরও আধুনিক, আনন্দমুখর ও দক্ষতাভিত্তিক করার চেষ্টা চলছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
About Author Information

রাজধানীর মিরপুরে বিপিএমএ’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০২৮ শিক্ষাক্রমে আসছে চার নতুন বিষয়

Update Time : ১০:৪৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬