Dhaka ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকদিন বাকি’ — মোজতবা খামেনি শেরপুরে ১২ দিনে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ, এলাকায় উদ্বেগ ২০২৮ শিক্ষাক্রমে আসছে চার নতুন বিষয় বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মাদরাসাতুল মারওয়াহ’র হিফজ ছাত্রদের সবক সমাপনী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ঢাকায় জাসাকের সীরাতুন্নাবী সা. ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কুমিল্লা মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম শাসনগাছার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যের যাত্রা

শেরপুরে ১২ দিনে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ, এলাকায় উদ্বেগ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ০ Time View

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।

নিখোঁজরা হলো—বুরুঙ্গা কালাপানি গ্রামের ইসরাফিল (১৫), পাঁচগাঁও গ্রামের খন্দকার মাশরাফি (১৩), রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মে সকালে বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।

এদিকে গত ৬ জুন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। সে পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে।

পরদিন ৭ জুন দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের তিন শিক্ষার্থী—রাব্বানী, তোফায়েল ও রাসেল নিখোঁজ হয়। তারা যথাক্রমে উকিল মিয়া, মানিক মিয়া ও আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, একসঙ্গে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এছাড়া তারা পড়াশোনার প্রতি তুলনামূলকভাবে অমনোযোগী ছিল বলেও জানা গেছে।

নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিক্ষার্থীদের সন্ধানে পুলিশ কাজ করছে।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, “নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে পৃথক জিডি করা হয়েছে। তাদের উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান ও খোঁজখবর নেওয়া হচ্ছে।”

Tag :
About Author Information

জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকদিন বাকি’ — মোজতবা খামেনি

শেরপুরে ১২ দিনে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ, এলাকায় উদ্বেগ

Update Time : ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬