Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ধর্মীয় শিক্ষক পদে কওমি আলেমদের নিয়োগে ইতিবাচক বার্তা শিক্ষমন্ত্রীর প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী দেওয়ার আগে ধর্মপ্রাণদের অনুভূতি বিবেচনার আহ্বান চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে তালেবান শাসনে বদলে যাওয়া আফগানিস্তান, ৫ বছরের সার্বভৌমত্ব ও সমৃদ্ধি কাদিয়ানীদের ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণার দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রাজধানীর মিরপুরে বিপিএমএ’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

ধর্মীয় শিক্ষক পদে কওমি আলেমদের নিয়োগে ইতিবাচক বার্তা শিক্ষমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ০ Time View

আইডিয়াল টাইমস প্রতিবেদক:

সাধারণ স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসায় ধর্মীয় শিক্ষক পদে কওমি আলেমদের নিয়োগ প্রক্রিয়ার দ্রুত গেজেট প্রকাশের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে কওমি আলেমদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ আস্ট) মন্ত্রণালয়ে বৈঠকে উপস্থিত থাকা কওমি আলেম ও মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেবের ছেলে মাওলানা আবু আম্মার আব্দুল্লাহর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আইডিয়াল টাইমসকে আবু আম্মার আব্দুল্লাহ জানান, আলিয়া মাদরাসা ও সাধারণ স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি আলেমদের নিয়োগ দিতে শিক্ষামন্ত্রী যথেষ্ট আন্তরিক ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে শিক্ষা প্রশাসনের সঙ্গে এ পর্যন্ত মোট তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে—যার মধ্যে দুইবার সচিবালয়ে এবং সর্বশেষ বৈঠকটি জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মীর ইদ্রিস, জিরি মাদরাসার প্রতিনিধি মাওলানা খুবাইব, মাওলানা হারুন ইজহার, মাওলানা ইয়াকুব ওসমানি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা শরিফুল্লাহ, মাওলানা শামসুদ্দোহা আশরাফী এবং মাওলানা ফয়সাল হাবিবীসহ একাধিক প্রখ্যাত আলেম।

এদিকে বৈঠক সূত্রে জানা যায়, সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের এই ইতিবাচক প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে আলেম সমাজের পক্ষ থেকে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কওমি আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ আদেশ গেজেট আকারে প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

About Author Information

hsnalmahmud

ধর্মীয় শিক্ষক পদে কওমি আলেমদের নিয়োগে ইতিবাচক বার্তা শিক্ষমন্ত্রীর

ধর্মীয় শিক্ষক পদে কওমি আলেমদের নিয়োগে ইতিবাচক বার্তা শিক্ষমন্ত্রীর

Update Time : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬