Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে।

অফিস আদেশ অনুযায়ী, এডিসি মো. সোনাহের আলীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ থেকে গুলশান বিভাগে, এডিসি মো. সাজ্জাদ হোসেনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ থেকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এডিসি মোহাম্মদ আবির হাসান পিপিএমকে ক্যান্টনমেন্ট জোন থেকে ডিএমপি কমিশনারের দপ্তরে স্টাফ অফিসার টু কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে ডিবির রমনা বিভাগ থেকে পিওএম-পূর্ব বিভাগে এবং এডিসি মো. নজরুল ইসলাম পিপিএমকে পিওএম-পূর্ব বিভাগ থেকে ডিবির রমনা জোনাল টিমে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, তিন ডিসিকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মো. শরফুদ্দীনকে ডিএমপির ডিসি পদ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, মো. আজাদ রহমানকে ট্রাফিক-ওয়ারী বিভাগ থেকে ডেভেলপমেন্ট সিকিউরিটি বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ থেকে ট্রাফিক-ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।

Tag :
About Author Information

hsnalmahmud

জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া

ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা

Update Time : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬