Dhaka ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’ অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানিসম্পদ মন্ত্রী দাওরায়ে হাদীস নিবন্ধনে জন্মসাল পরিবর্তনের সুযোগ বন্ধ ঘোষণা প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার জুলাই হত্যা মামলার রায় মঙ্গলবার মুসলিম নিধন বন্ধে প্রভাবশালী দেশগুলোকে এগিয় আসার আহ্বান টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীদের প্রবেশ নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি সম্পত্তি হস্তান্তর বিল ইসলামি শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক: হাইআতুল উলয়া টঙ্গী হত্যাকাণ্ডের বিচার ও ইজতেমা ইস্যুতে শীর্ষ আলেমদের সম্মেলন শনিবার

১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’। কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিকেল ৩টা থেকে বর্ণাঢ্য আয়োজনে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় ‘হামদ, নাত ও কাওয়ালি মাহফিল’। এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পী ও প্রতিনিধি সাংস্কৃতিক দলগুলো ইসলামী সংগীত পরিবেশন করবে।

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি মুহিব খানের সভাপতিত্বে সীরাত ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হারুনুর রশীদ, শাহ ইফতেখার তারিক ও মুফতি সাইফুল ইসলাম। অন্যদিকে আলোচনায় অংশ নেবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, রশিদ আহমাদ ফেরদৌস, সাদ্দাম মুহাম্মদ উজমান গালী, ড. কুতুব উদ্দিন বখতিয়ার এবং কাউসার আহমদ সুহাইল।

অনুষ্ঠানে গান ও কাসিদা পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পী সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, মসিউর রহমান ও আজিজুল ইসলাম খান। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনায় অংশ নেবে দেশের প্রথম সারির ইসলামী শিল্পীগোষ্ঠী কলরব, দাবানল, আহ্বায়ক, তানযীল, তাকবীর, টোনহাট, নোয়াই, স্বপ্নপূরণ, সুরের ধারা, রূপান্তর, উদ্দীপন ও আলোর দিশারী। একইসাথে দেশের জনপ্রিয় সব বাদ্যযন্ত্রশিল্পী ও শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

About Author Information

hsnalmahmud

Popular Post

ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’

Update Time : ০১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬