Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
লিবিয়ায় কারাগারে ফরিদপুরের ২৪ তরুণ, তিন বছর ধরে নিখোঁজ ভারতের ১৫০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংসের ইস্যু জাতিসংঘে তুললেন পাক প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে বিএনপির হাইকমান্ড রাজনৈতিক পরিচয়ে বৈষম্য নয়, ৪৯ বিসিএসের ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী আল-হাইআতুল উলয়ায় ৪ পদে জনবল নিয়োগ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় নতুন পরিষদ গঠিত ‘ক্লিন হার্ট’-এর আদলে নতুন সাঁড়াশি অভিযান, অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে কওমি মাদরাসায় শাস্তি প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ৭ দশকের সঙ্গীকে হারালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

লিবিয়ায় কারাগারে ফরিদপুরের ২৪ তরুণ, তিন বছর ধরে নিখোঁজ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

জীবিকার তাগিদে ভালো চাকরির আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের সালথা, নগরকান্দা ও বোয়ালমারী উপজেলার ২৪ তরুণ।

২০২৩ সালে লিবিয়ায় যাওয়ার পর দীর্ঘ তিন বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। স্বজনদের দাবি, মানবপাচারকারী দালাল চক্রের খপ্পরে পড়ে বর্তমানে লিবিয়ার বিভিন্ন কারাগারে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ২৪ তরুণ। সন্তানদের জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দালাল পারভেজ মোল্লা বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ তরুণকে লিবিয়ায় পাঠান। দেশটিতে পৌঁছানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজদের মধ্যে সালথা উপজেলার রিয়াজ মোল্লা, তুহিন সরদার, ফিরোজ মোল্লা, তানভীর মোল্লা, সালমান মোল্লা, মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের হাচিবুল হাচান এবং ভাওয়াল ইউনিয়নের বারখাদিয়া গ্রামের রবিউল ইসলামসহ ২৪ জন রয়েছেন।

সন্তানের অপেক্ষায় থাকা হাচিবুলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিন বছর ধরে আমার ছেলের কোনো খবর নেই। প্রতিদিন অপেক্ষা করি, হয়তো একদিন ফোন দেবে। সরকারের কাছে হাতজোড় করে আকুতি জানাচ্ছি, আমার সন্তানকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে দিন।’

নিখোঁজ রবিউল ইসলামের বাবা নান্নু খান বলেন, ‘জমি বিক্রি ও ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। আজ টাকা-পয়সাও শেষ, ছেলেরও কোনো খোঁজ নেই। আমরা শুধু আমাদের সন্তানকে ফেরত চাই।’

নিখোঁজদের উদ্ধারে ‘পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা’র চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন।

সৈয়দ খায়রুল আলম বলেন, ‌‌‘২৪টি পরিবার আজ পুরোপুরি নিঃস্ব ও অসহায়। কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দ্রুত পরিচয় যাচাই করে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।’

অভিযুক্ত দালাল পারভেজ মোল্লার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আবেদন পাওয়ার পর নিখোঁজদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ বলেন, মানবপাচারকারী দালাল চক্রের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কাজ করা হচ্ছে।

About Author Information

hsnalmahmud

লিবিয়ায় কারাগারে ফরিদপুরের ২৪ তরুণ, তিন বছর ধরে নিখোঁজ

লিবিয়ায় কারাগারে ফরিদপুরের ২৪ তরুণ, তিন বছর ধরে নিখোঁজ

Update Time : ০৫:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬