Dhaka ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০

মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ০ Time View

সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্টে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহবায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

একই সঙ্গে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, এমপি ভিডিও কলে যুক্ত হয়ে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা-উপজেলা ও ওলামা এলায়েন্সের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী ও উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে মরহুমের মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করতে নিহত মুফতি নাসরুল্লাহর ভগ্নিপতি ইতিমধ্যে সৌদি আরবে উপস্থিত হয়েছেন।

এছাড়াও মরহুমের তিন শিশুসন্তানের খোঁজ নেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেন, নাসরুল্লাহ ভাই লালবাগ মাদরাসায় পড়াকালীন সময় আমাদের চার ব্যাচ সিনিয়র ছিলেন। যখনই দেখা হত হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় দীর্ঘ সময় কিতাব মুতালা করতে দেখতাম। কখনো ফজরের নামাজ আদায় করে দেখেছি তিনি সারারাত কিতাব নিয়ে বসে আছেন। তিনি বাবরি চুল রেখেছিলেন ওমরায় গিয়ে কাটার জন্য। আল্লাহ তায়ালা তার ইহরামের কাপড়কে কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে আজীবনের জন্য তার ঘরের মেহমান বানিয়ে নিয়েছেন।
এত অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার বেদনা অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহকে নাহিদ ইসলাম বলেন, মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তায়ালা কবুল করেছেন। আপনারা তার পরিবারের দায়িত্ব নিয়েছেন নিশ্চয়ই আপনারা এর উত্তম প্রতিদান পাবেন।

নেতৃবৃন্দ মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর পরিবারকে ধৈর্যধারণের তৌফিক প্রার্থনা করেন।

About Author Information

hsnalmahmud

মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম

মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম

Update Time : ০৫:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬