Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা ঢাকার যানজট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত ডিসেম্বর ঘিরে নতুন কৌশলে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য মিশর সফরে লেখক পরিষদ সভাপতি, ভারপ্রাপ্ত দায়িত্বে উছমান গনী এক মিনিটের পাঠশালা । পর্ব ১ । জুলুম সম্পর্কিত হাদিস খালের কচুরিপানা পরিষ্কার, প্রশংসায় ভাসছেন আলেম এমপি মধ্যরাতে বাইকে অচেতন তরুণী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নেপালে ভয়াবহ ভূমিধসের সূত্রপাত যেভাবে ইসলামী মূল্যবোধ রক্ষায় ৭ দাবি ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ধর্মপ্রতিমন্ত্রী ইস্যুতে হেফাজতের আপত্তি, এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যাচ্ছে আলেমরা

বিএনপি কে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিল? শায়েখে চরমোনাই

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৫৩ Time View

শায়েখে চরমোনাই

ঢাকা, ২৮ জুন ২০২৫:
“বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে?” — এই প্রশ্ন রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজকে আর ক্ষমতায় দেখতে চায় না।”

তিনি বলেন, “একটি সর্বদলীয় সংসদ গঠনের জন্য ‘পিআর’ পদ্ধতি সবচেয়ে কার্যকর ব্যবস্থা। বিএনপির উচিত এটি মেনে নেওয়া।”

শায়খে চরমোনাই আরও বলেন, “আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না, বরং কুরআন ও সুন্নাহকে ক্ষমতায় দেখতে চাই। যারা আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছেন, তারা যদি আন্তরিক হন এবং মোনাফেকি না করেন, তাহলে ভবিষ্যতে ইসলামি শক্তির বিজয় হবেই ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, দারিদ্র্য কমবে, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত হবে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হবে না। কেউ দাঁড়ি-টুপি পরে চললে হামলার শিকার হবে না।”

মুফতি ফয়জুল করীম আরও বলেন, “এখন দেশের একজন রিকশাচালকও সচেতন। কাজেই কেউ আর জনগণের সঙ্গে বেইমানি করে পার পাবে না।”

বক্তব্যে তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ বিগত সময়ে ভারতের কাছে দায়বদ্ধ ছিল। কিন্তু এই দেশের মানুষ ভারতের গোলামী করার জন্য নয়, বরং স্বাধীনতার জন্য ১৯৭১ সালে রক্ত দিয়েছিল।”

মহাসমাবেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা

বিএনপি কে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিল? শায়েখে চরমোনাই

Update Time : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫