Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজধানীর মিরপুরে বিপিএমএ’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার নববী মসজিদে প্রথমবার চালু হলো ডিজিটাল দারস জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকদিন বাকি’ — মোজতবা খামেনি শেরপুরে ১২ দিনে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ, এলাকায় উদ্বেগ ২০২৮ শিক্ষাক্রমে আসছে চার নতুন বিষয় বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ

জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকদিন বাকি’ — মোজতবা খামেনি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৬ Time View

তেহরান: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান-ইসরাইল সামরিক সংঘাতের মধ্যে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি দাবি করেছেন, “ভঙ্গুর জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকদিন বাকি আছে।”

সোমবার (৮ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে রোববার (৭ জুন) রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলার জবাবে উত্তর ইসরাইল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

ইরানের হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেলআবিব। ইসরাইলি বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় রাজধানী তেহরান, ইসফাহান ও তাবরিজসহ কয়েকটি প্রধান শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মোজতবা খামেনির বক্তব্য ইসরাইলের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত দীর্ঘস্থায়ী ও আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :
About Author Information

রাজধানীর মিরপুরে বিপিএমএ’র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকদিন বাকি’ — মোজতবা খামেনি

Update Time : ১০:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬