Dhaka ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পরীক্ষায় ছাত্রীদের পর্দার সুরক্ষায় ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের নির্দেশ হাইআতুল উলয়ার ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সে কওমির ৫ আলেম দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার মন্ত্রিসভায় অনুমোদন পেলো নবম পে-স্কেল, কোন গ্রেডে কত বেতন ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা ঢাকার যানজট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত ডিসেম্বর ঘিরে নতুন কৌশলে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য মিশর সফরে লেখক পরিষদ সভাপতি, ভারপ্রাপ্ত দায়িত্বে উছমান গনী এক মিনিটের পাঠশালা । পর্ব ১ । জুলুম সম্পর্কিত হাদিস খালের কচুরিপানা পরিষ্কার, প্রশংসায় ভাসছেন আলেম এমপি

পরীক্ষায় ছাত্রীদের পর্দার সুরক্ষায় ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের নির্দেশ হাইআতুল উলয়ার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনে ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য নির্ধারিত ZKTeco SLK20R Biometric Fingerprint Scanner ব্যবহারের নির্দেশনা দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। বাজারে ডিভাইসটির সাময়িক প্রাপ্যতা কম থাকায় যেসব মাদরাসা এখনো এটি সংগ্রহ করতে পারেনি, তারা ইতোমধ্যে ডিভাইস সংগ্রহ করা সংশ্লিষ্ট মাদরাসার সহযোগিতায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৬৮তম সভায় গত ৪ জুলাই ২০২৬ এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের সময় ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে। পরীক্ষার্থী শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য IP Based বা Standalone ডিভাইসের পরিবর্তে USB Fingerprint Reader ব্যবহারের সিদ্ধান্তের বিষয়ে আল-হাইআতুল উলয়া জানিয়েছে, ডিভাইস নির্বাচনের ক্ষেত্রে সহজ ব্যবহার, কম কারিগরি জটিলতা, বহনযোগ্যতা, অতিরিক্ত অবকাঠামোর প্রয়োজনীয়তা এবং HEMS-এর সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। USB ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে সংযোগের মাধ্যমে কাজ করা যায় এবং আলাদাভাবে IP Address বা নেটওয়ার্ক কনফিগারেশনের প্রয়োজন হয় না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ডিভাইস নির্বাচনের ক্ষেত্রে শুধু ব্র্যান্ড নয়, HEMS-এর সঙ্গে সফটওয়্যার ইন্টিগ্রেশন, SDK ও Driver Support, সেন্সরের কার্যকারিতা, ব্যবহারযোগ্যতা, নির্ভরযোগ্যতা, স্থানীয় বাজারে প্রাপ্যতা এবং ব্যয়ের বিষয়ও বিবেচনা করা হয়েছে। এসব বিবেচনায় ZKTeco SLK20R মডেলটি নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত ডিভাইসটি সহজে পাওয়া যাচ্ছে না বলে কয়েকটি মাদরাসা থেকে জানানো হয়েছে। এ বিষয়ে আল-হাইআতুল উলয়া জানিয়েছে, কোনো নির্দিষ্ট দোকান, ব্যবসায়ী বা বিক্রেতাকে ডিভাইস সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি নির্ধারণ করেনি। একই সময়ে দেশের বিপুলসংখ্যক মহিলা মাদরাসার জন্য ডিভাইস সংগ্রহের প্রয়োজন তৈরি হওয়ায় বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ডিভাইসটির প্রাপ্যতা কমেছে।

বাজারে অন্যান্য ব্র্যান্ডের USB Fingerprint Device পাওয়া গেলেও সেগুলোর Driver, SDK, Sensor Technology, Fingerprint Processing Algorithm এবং Fingerprint Template Generation ও Matching পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে বলে জানিয়েছে আল-হাইআতুল উলা। ফলে HEMS-এর সঙ্গে পরীক্ষিত ও সমন্বিত ডিভাইসের পরিবর্তে অন্য মডেল ব্যবহারে সফটওয়্যার ইন্টিগ্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট ডাটার সামঞ্জস্যের ক্ষেত্রে কারিগরি জটিলতা তৈরি হতে পারে। এ কারণে মাদরাসাগুলোকে নিজ উদ্যোগে অন্য কোনো মডেল বা ব্র্যান্ডের ডিভাইস না কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিভাইস সংগ্রহ করতে না পারা মাদরাসাগুলোর জন্য পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মহিলা মাদরাসা ইতোমধ্যে নির্ধারিত ডিভাইস সংগ্রহ করেছে, তাদের সহযোগিতা নিয়ে একই জেলার ডিভাইস সংগ্রহ করতে না পারা মাদরাসাগুলো তাদের ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করতে পারবে। এ জন্য প্রতি জেলার ডিভাইস সংগ্রহ করা মাদরাসাগুলোর তালিকা মাদরাসা এডমিনদের দেওয়া হয়েছে।

আল-হাইআতুল উলয়া জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের এ ব্যবস্থা পরীক্ষার্থী শনাক্তকরণে নির্ভুলতা, নিরাপত্তা ও প্রযুক্তিগত সামঞ্জস্য নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য ডিভাইস সংগ্রহ করা মাদরাসাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষকে বলা হয়েছে।

Tag :
About Author Information

hsnalmahmud

পরীক্ষায় ছাত্রীদের পর্দার সুরক্ষায় ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের নির্দেশ হাইআতুল উলয়ার

পরীক্ষায় ছাত্রীদের পর্দার সুরক্ষায় ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের নির্দেশ হাইআতুল উলয়ার

Update Time : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬