Dhaka ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টঙ্গী হত্যাকাণ্ডের বিচার ও ইজতেমা ইস্যুতে শীর্ষ আলেমদের সম্মেলন শনিবার আলেমদের সঙ্গে পরামর্শ করেই সম্পত্তি হস্তান্তর আইন পাসের দাবি ইসলামপন্থী দলের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসার আহ্বান মুফতি ফয়জুল করীমের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: চরমোনাই পীর সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন, ফতোয়ায় যা বললেন মুফতি আব্দুল মালেক বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে ‌‌‌‘সম্পত্তি সংশোধন বিল’ পাস সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাসের আগে শরিয়াহ কর্তৃপক্ষের কাছে পাঠানোর দাবি উত্তেজনার মধ্যেই তুরস্ক-সৌদির সঙ্গে আরাগচির ফোনালাপ, কী ঘটছে হরমুজে?

টঙ্গী হত্যাকাণ্ডের বিচার ও ইজতেমা ইস্যুতে শীর্ষ আলেমদের সম্মেলন শনিবার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

বিশ্ব ইজতেমার সার্বিক সংকট নিরসন এবং ২০১৮ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে এককাট্টা হয়েছেন দেশের শীর্ষ আলেম-ওলামারা।

এই দাবিকে কেন্দ্র করে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আইডিয়াল টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন শুরাঈ নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

সম্মেলনে অংশ নেবেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামি চিন্তাবিদগণ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন— হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম-এর মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশিষ্ট আলেম মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবীব, চট্টগ্রামের মাওলানা সালাউদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি জসিম উদ্দিন এবং মুফতি কেফায়েতুল্লাহসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আলেম।

মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, জাতীয় গুরুত্ব বিবেচনা করে সম্মেলনটির সংবাদ কাভার করার জন্য দেশের সকল গণমাধ্যমের সাংবাদিকদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

About Author Information

hsnalmahmud

Popular Post

টঙ্গী হত্যাকাণ্ডের বিচার ও ইজতেমা ইস্যুতে শীর্ষ আলেমদের সম্মেলন শনিবার

টঙ্গী হত্যাকাণ্ডের বিচার ও ইজতেমা ইস্যুতে শীর্ষ আলেমদের সম্মেলন শনিবার

Update Time : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬