Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: চরমোনাই পীর সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন, ফতোয়ায় যা বললেন মুফতি আব্দুল মালেক বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে ‌‌‌‘সম্পত্তি সংশোধন বিল’ পাস সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাসের আগে শরিয়াহ কর্তৃপক্ষের কাছে পাঠানোর দাবি উত্তেজনার মধ্যেই তুরস্ক-সৌদির সঙ্গে আরাগচির ফোনালাপ, কী ঘটছে হরমুজে? ভারতে বন্ধ করে দেয়া হচ্ছে মাদরাসা, ইতোমধ্যে ১৭টি সিলগালা ‘দলের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে’, প্রধানমন্ত্রীকে একা কী কথা বলতে চান মির্জা আব্বাস? মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ মেলার উদ্বোধন হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামী বইয়ের প্রকাশকসহ ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় পবিত্র কোরআন, হাদিস, সীরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী ইসলামি গ্রন্থসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাবে।

দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে। ফলে ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকেরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।

ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামী জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন, হাদিস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে মেলাটি ভূমিকা রাখবে।

মাসব্যাপী এ বইমেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিপুলসংখ্যক বইয়ের সমাহার ঘটবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন।

About Author Information

hsnalmahmud

Popular Post

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

Update Time : ০৩:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬