Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Abubakar Bin Rashed
  • Update Time : ১০:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২১ Time View

আর্জেন্টিনার জয়ের উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের আনন্দ-উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরীর ছেলে এবং নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে বের হয়েছিলেন দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে সমর্থকদের আনন্দ-উল্লাস চলাকালে তিনি একটি দ্বিতল ভবনের ছাদ থেকে সেই মুহূর্তের ভিডিও ধারণ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বিদ্যুতের স্পর্শে আহত হওয়ার পাশাপাশি ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পাওয়ায় দীপ্ত চৌধুরীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া

Update Time : ১০:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬