Dhaka ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় ড্রোন হামলা, বাংলাদেশের কঠোর নিন্দা বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিলো ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা ১০ বছরে ৯০ লাখ ৪৯ হাজার টাকার মেধাবৃত্তি বিতরণ আল-হাইআতুল উলয়ার শরিয়তবিরোধী ‘জীবনস্বত্ব হেবা’ আইন বাতিলের দাবি তাহাফফুজে মাদারিসে কওমিয়ার ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’ অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানিসম্পদ মন্ত্রী দাওরায়ে হাদীস নিবন্ধনে জন্মসাল পরিবর্তনের সুযোগ বন্ধ ঘোষণা প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

পবিত্র মক্কায় ড্রোন হামলা, বাংলাদেশের কঠোর নিন্দা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

পবিত্র মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীর সম্মান পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব অবস্থায় সম্পূর্ণভাবে বজায় রাখা ও নিশ্চিত করা আবশ্যক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সৌদি আরবের অভিযোগ, পবিত্র নগরী মক্কার দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ড্রোনটি সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি ধ্বংস করে।

এর আগে মঙ্গলবার মক্কা নগরীতে নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরব। ২০১৭ সালে হুতিদের সর্বশেষ হামলার চেষ্টার পর এই প্রথম পবিত্র শহরটিতে এমন সতর্কতা জারি করা হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কবার্তা তুলে নেওয়া হয়। একই সময়ে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দা ও তায়েফেও একই ধরনের সতর্কতা জারি করা হয়। নতুনভাষা শিখুন

তবে ইয়েমেনের সাবা বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে হুতিদের এক সামরিক সূত্র বলেছে, মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের জন্য তারা হুমকি—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

About Author Information

hsnalmahmud

Popular Post

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র মক্কায় ড্রোন হামলা, বাংলাদেশের কঠোর নিন্দা

Update Time : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬