Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শরিয়তবিরোধী ‘জীবনস্বত্ব হেবা’ আইন বাতিলের দাবি তাহাফফুজে মাদারিসে কওমিয়ার ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’ অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানিসম্পদ মন্ত্রী দাওরায়ে হাদীস নিবন্ধনে জন্মসাল পরিবর্তনের সুযোগ বন্ধ ঘোষণা প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার জুলাই হত্যা মামলার রায় মঙ্গলবার মুসলিম নিধন বন্ধে প্রভাবশালী দেশগুলোকে এগিয় আসার আহ্বান টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীদের প্রবেশ নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি সম্পত্তি হস্তান্তর বিল ইসলামি শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক: হাইআতুল উলয়া

শরিয়তবিরোধী ‘জীবনস্বত্ব হেবা’ আইন বাতিলের দাবি তাহাফফুজে মাদারিসে কওমিয়ার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

মুসলিম পারিবারিক আইন ও ইসলামি মিরাসব্যবস্থার মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক কথিত ‘জীবনস্বত্ব হেবা’ আইন অবিলম্বে বাতিল করার জোর দাবি জানিয়েছে ‘তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশ’। তারা বলেছেন, শরিয়াহসম্মত হেবা ব্যবস্থাকে বিকৃত বা সীমিত করার যেকোনো উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর আফতাবনগর মাদরাসা মিলনায়তনে সংগঠনটির আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব মুফতি হাফিজ উদ্দিনের সঞ্চালনায় “তাহাফফুজে ফিকরে দেওবন্দ, বর্তমান প্রেক্ষাপট এবং জীবনস্বত্ব রেখে হেবা আইন” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলেমগণ এ দাবি জানান। বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন মাওলানা ইলিয়াস হোসাইন কাসেমী।

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি জাবের কাসেমী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি হেমায়েত উল্লাহ, মুফতি শফিকুল ইসলাম, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান কোববাদী, মুফতি সাঈদ আহমদ কলরব, মুফতি আবু যর, মুফতি ফয়সাল ওমর এবং মুফতি ওমর ফারুক কাসেমীসহ দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম।

বক্তারা বলেন, ইসলামি শরিয়তে হেবা একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ণ বিধান, যার ওপর ভিত্তি করে সম্পত্তি হস্তান্তর, দান ও উত্তরাধিকার পরিচালিত হয়। এই বিধানের ব্যত্যয় ঘটিয়ে ‘জীবনস্বত্ব হেবা’ নাম দিয়ে এমন কোনো আইন চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়, যা শরিয়াহসম্মত মালিকানার নীতি বদলে দেয়। এ বিষয়ে সরকারকে শীর্ষ আলেম-উলামা ও ফিকহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে কুরআন-সুন্নাহসম্মত সমাধান নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এছাড়া বৈঠকে কওমি মাদরাসার ঐতিহ্য সংরক্ষণ, দরসে নিজামির মূল ভাবধারা ঠিক রেখে ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষাকে যুক্ত করা, এবং ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি দ্বীনি বিষয়ে ইন্টারনেটের অসত্যাপিত তথ্যে বিভ্রান্ত না হয়ে সনদপ্রাপ্ত উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার জন্য সাধারণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।

About Author Information

hsnalmahmud

Popular Post

শরিয়তবিরোধী ‘জীবনস্বত্ব হেবা’ আইন বাতিলের দাবি তাহাফফুজে মাদারিসে কওমিয়ার

শরিয়তবিরোধী ‘জীবনস্বত্ব হেবা’ আইন বাতিলের দাবি তাহাফফুজে মাদারিসে কওমিয়ার

Update Time : ০৫:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬