Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক স্থানীয় নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন: পীর সাহেব চরমোনাই মুফতি আব্দুল মালেকের কিছু হলে তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না: জমিয়ত এমপি বুলুর হিন্দু প্রীতি বক্তব্য মুসলিম ভোটারদের অবমূল্যায়িত করেছে: মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ০ Time View

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের বর্বরোচিত হামলায় নিহত বাংলাদেশিদের প্রাপ্য আইনগত পাওনা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে নিহতদের মরদেহ পরিবার চাইলে দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে দাফন অথবা প্রবাসেই যথাযথ মর্যাদায় দাফনের সুব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নৃশংস হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, ‘আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ বেসামরিক নাগরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।’

সংগঠনটির শীর্ষ দুই নেতা নিহত দুই বাংলাদেশিসহ সকল ভুক্তভোগীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

হুতিদের হামলার ভয়াবহতা ও হতাহতদের মানবিক দিক বিবেচনা করে নেতৃদ্বয় নিহত বাংলাদেশি নাগরিকসহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান। এ ছাড়া আহতদের সম্পূর্ণ বিনামূল্যে সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার জোর দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা চিরতরে বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বশেষে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন এবং মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া করেন।

About Author Information

hsnalmahmud

সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত

সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত

Update Time : ০৪:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬