Dhaka ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হাফেজদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া সমকামী লেখকের বই: বিচ্ছিন্ন ঘটনা নয়, তদন্ত দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের হামদ-নাত ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত কুরআনকে সরাসরি সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী ইসলামী বইমেলায় প্রথমবারের মতো যুক্ত হলো ‘শাপলা কর্নার’ পবিত্র মক্কার নিরাপত্তা রক্ষা মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব: হেফাজত তরুণ ওলামা পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় ড্রোন হামলা, বাংলাদেশের কঠোর নিন্দা বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিলো ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা ১০ বছরে ৯০ লাখ ৪৯ হাজার টাকার মেধাবৃত্তি বিতরণ আল-হাইআতুল উলয়ার

হাফেজদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া সমকামী লেখকের বই: বিচ্ছিন্ন ঘটনা নয়, তদন্ত দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

সম্প্রতি কোরআনের হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে তাঁদের হাতে সমকামী লেখক ইউভাল নোয়াহ হারারির Nexus বই তুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, কোরআনের হাফেজদের সম্মাননার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কোমলমতি হাফেজ শিক্ষার্থীদের হাতে সমকামিতা বিষয়ক বই তুলে দেওয়ার ঘটনাকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একজন প্রকাশ্য সমকামী লেখকের বই কীভাবে এবং কার মাধ্যমে হাফেজদের হাতে পৌঁছাল, তা খতিয়ে দেখতে হবে। এর পেছনে কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল কি না, তদন্তের মাধ্যমে তা স্পষ্ট করতে হবে।

সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিসরে এলজিবিটি ও সমকামিতাকে কেন্দ্র করে নানা ধরনের প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মাদরাসা ও স্কুলের শিশু-কিশোরদের হাতে কী ধরনের বই ও উপকরণ তুলে দেওয়া হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটি অনুষ্ঠানে এমন বই হাফেজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার কোনো অপচেষ্টা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে। আর যদি এটি প্রশাসনিক বা আয়োজক পর্যায়ের অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে থাকে, তাহলেও কার গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে, তা জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন।’

নেতৃবৃন্দ বলেন, কুরআন মাজিদে হজরত লূত (আ.)-এর কওমের ঘটনা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা তাদের সেই নিকৃষ্ট ও সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ডের নিন্দা করেছেন। সুতরাং মুসলিম-প্রধান বাংলাদেশের কোমলমতিদের হাতে এমন কোনো বই তুলে দেওয়া, যা সমকামিতাকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করে, তা অত্যন্ত উদ্বেগজনক।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ অবিলম্বে বিষয়টি তদন্ত করে বইটি কারা নির্বাচন ও বিতরণ করেছে এবং কোন প্রক্রিয়ায় তা হাফেজ শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে—তা প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

About Author Information

hsnalmahmud

Popular Post

হাফেজদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া সমকামী লেখকের বই: বিচ্ছিন্ন ঘটনা নয়, তদন্ত দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

হাফেজদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া সমকামী লেখকের বই: বিচ্ছিন্ন ঘটনা নয়, তদন্ত দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

Update Time : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬