Dhaka ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পূজার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: মুফতি আব্দুল মালেক সাভারের সেই মহিলা মাদরাসা থেকে নিখোঁজ ছাত্রী পল্লবী থেকে সুস্থ উদ্ধার সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করে ইশরাক সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর তিন এতিম সন্তানকে ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনির দাফন সাভারে মহিলা মাদরাসায় ‘পরিকল্পিত’ হামলা ও ভাঙচুরের অভিযোগ ওমরাহযাত্রীর সন্ধান ও মুক্তি দাবি, নাসরুল্লাহ বদরকে জান্নাতুল বাকীতে দাফনের আহ্বান জমিয়তের আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন দুই সপ্তাহ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করে ইশরাক

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১ Time View

পদত্যাগ ইস্যুতে প্রবাসী সাংবাদিককে অডিও কলে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে গুলির ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘আমি তো কারও জমি দখল করতে যাইনি, কারও কাছ থেকে চাঁদা নিতে যাইনি। তো সমস্যা কোথায়?’

রোববার রাতে সাংবাদিক নাজমুস সাকিবের প্রশ্নে সেদিনের গুলির ঘটনা সম্পর্কে প্রতিমন্ত্রী ইশরাক বলেন, তারা সেখানে অবস্থান করার সময় ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়। এছাড়া আমরা প্রবেশ করার সময় একসঙ্গে ২৫ থেকে ৩০ জন বেরিয়ে আসেন। ওই সময় আমার নিরাপত্তাকর্মীরা চিৎকার-চেঁচামেচি করছিলেন। তাই আমি মনে করেছিলাম, কেউ অস্ত্র বের করছে। এ কারণে আমি কোমর থেকে পিস্তল বের করি।

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই আমি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় দল তাকে কাজ করার সুযোগ দেবে— উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পর্যায়ে যেন তার কারণে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেটি বিবেচনায় রেখেছেন।

ঢাকার নগর ব্যবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নগরীর কাঠামো কেন্দ্রীয়ভাবে পরিচালিত নয়। ঢাকা সিটি করপোরেশনে আটটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি প্রতিষ্ঠান কাজ করে। নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ইশরাক আরও বলেন, ঢাকার সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। রাজধানীকে ঘিরে প্রধানমন্ত্রীরও কিছু পরিকল্পনা রয়েছে।

নিজের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষ তার কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন।

প্রসঙ্গত, শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় ইশরাক হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে তীব্র সমালোচনা শুরু হলে তার পক্ষ দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী ওই ঘটনার ব্যাখ্যা দেন।

তিনি বলেন, শনিবার ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে ইশরাক হোসেনের নিরাপত্তা ঝুঁকি এবং মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণ করতে পারে, এমন আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল এমতাবস্থায় সুনির্দিষ্ট হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তায় আমি এবং আমার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি। কিন্তু ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন।

About Author Information

hsnalmahmud

পূজার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: মুফতি আব্দুল মালেক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করে ইশরাক

Update Time : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬