Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজ্জায় এক দিনে আরও ৮৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল; ত্রাণ নিতে গিয়ে নিহত ৫৩

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৭৩ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় এক দিনে ৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৩২ জনে পৌঁছেছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৫৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৫৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। ফলে ২৭ মে থেকে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ত্রাণপ্রত্যাশীর সংখ্যা এক হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো নয় হাজার ২১৮ জন।

Tag :
About Author Information

জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া

গাজ্জায় এক দিনে আরও ৮৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল; ত্রাণ নিতে গিয়ে নিহত ৫৩

Update Time : ০৪:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫