Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যরাতে বাইকে অচেতন তরুণী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View

মধ্যরাতে ঢাকা-টঙ্গী মহাসড়কে মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে অচেতন অবস্থায় বহনের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তরুণীর খালি পা নিচের দিকে ঝুলে থাকায় তাকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করেন। উমরার সফর শেষে বগুড়া ফেরার পথে গাড়ি থেকে তিনি ঘটনাটি দেখতে পান বলে জানান।

মুফতি মনোয়ার হোসেনের দাবি, রাত সোয়া ৩টার দিকে আব্দুল্লাহপুর পার হওয়ার পর টঙ্গী পর্যন্ত তিনি মোটরসাইকেলটি অনুসরণ করেন। মোটরসাইকেলের মাঝখানে থাকা তরুণীর পা নিচের দিকে ঝুলছিল এবং পেছনে থাকা এক তরুণ তাকে জাপটে ধরে রেখেছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ছবি তোলেন এবং ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেন বলে জানান।

পরে পোস্টটির মন্তব্যের ঘরে কয়েকজন দাবি করেন, উত্তরা এলাকার একটি বারে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের একজন দাবি করেন, তিনি ওই তরুণীকে বারে দেখেছেন এবং পরে তাকে হুইলচেয়ারে করে নামানো হয়েছিল। তবে এসব দাবির কোনোটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সন্দেহ তৈরি হলেও তরুণীর পরিচয় বা তার প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, বিষয়টি পুলিশের নজরে আসার পর তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

About Author Information

hsnalmahmud

জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া

মধ্যরাতে বাইকে অচেতন তরুণী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Update Time : ০৪:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬