Dhaka ১২:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা ঢাকার যানজট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত ডিসেম্বর ঘিরে নতুন কৌশলে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য মিশর সফরে লেখক পরিষদ সভাপতি, ভারপ্রাপ্ত দায়িত্বে উছমান গনী এক মিনিটের পাঠশালা । পর্ব ১ । জুলুম সম্পর্কিত হাদিস খালের কচুরিপানা পরিষ্কার, প্রশংসায় ভাসছেন আলেম এমপি মধ্যরাতে বাইকে অচেতন তরুণী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নেপালে ভয়াবহ ভূমিধসের সূত্রপাত যেভাবে ইসলামী মূল্যবোধ রক্ষায় ৭ দাবি ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ধর্মপ্রতিমন্ত্রী ইস্যুতে হেফাজতের আপত্তি, এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যাচ্ছে আলেমরা

সাহিত্যকথন-আবদুল হক

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১১৯ Time View

সাহিত্যকথন-আবদুল হক

নই নন নও নস নয়
আমি একা নয়, তুমি বুদ্ধিমান নয়, আপনি আশাবাদী নয়—এমন ভুল বাক্য হরহামেশাই চোখে পড়ে। কাঁচা ভুল। রাজনীতিতে সংসদে অনুষ্ঠানে প্রতিষ্ঠানে এ ভুলটা এত বেশি করা হয় যে, শুদ্ধ প্রয়োগ বলা চলে বিরল ঘটনা। সংস্কৃত ‘নহ্’ ধাতু থেকে উদ্ভূত এই ক্রিয়ার ছয় পুরুষের জন্য পাঁচটি রূপ আছে: নই [নহি], নন [নহেন], নও [নহ], নস [নহিস], নয় [নহে]।
আমি নই। আমরা নই।

আপনি/আপনারা নন। তুমি/তোমরা নও। তুই/তোরা নস।
তিনি/তাঁরা নন। সে/তারা নয়।

বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় বিতর্ক উৎসব-২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন: “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, তিনি বেতার ঘোষক।” খেয়াল করুন, ‘তিনি’ শব্দের পাশেই ‘নয়’ বলছেন—অথচ ভদ্রলোক অশিক্ষিত কেউ নন, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

আমাদের দেশে বিশেষত কোনো রাজনৈতিক সভার বা জাতীয় সংসদের বক্তৃতা শুনলে শুধু ভুলই শোনা যায়—আপনারা যোগ্য নয়, আমরা দায়ী নয়, তিনি সন্তুষ্ট নয় ইত্যাদি। নতুন লেখকেরাও এখানে ভুল করেন প্রায়শ। কেউ কেউ আবার নই নন নও নস নয়-এর স্থলে কুল্লে এক ‘না’ দিয়েই দায় সারতে চান, যেমন হুমায়ূন আহমেদের উপন্যাসে ‘ঠিক নয়’ বা ‘আমি নই’-এর জায়গায় ‘ঠিক না’ বা ‘আমি না’ দেখা যায়, এটাও ঠিক নয়।

মোটে পাঁচটাই তো শব্দ, একবার একটু খেয়াল করে শিখে নিলেই আর ভুলের ভয় থাকে না।
──────────────
⚪আবদুল হক ॥ #ভাষা, #ব্যাকরণ, #শুদ্ধিপত্র ॥ ১৮-০৫-‘২৫।

Tag :
About Author Information

Popular Post

ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা

সাহিত্যকথন-আবদুল হক

Update Time : ০৫:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫