Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভারতে গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি-মসজিদ বায়তুল মোকাররম ইসলামী বইমেলায় মিলছে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন: পীর সাহেব চরমোনাই মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্র উইং গঠনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগ ইমামসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা, প্রমাণ না পাওয়ায় গ্রেপ্তার বাদী আন্দোলনে সরব জামায়াত, দুই দেশেই লংমার্চের ডাক শাপলা চত্বরে তৌহিদী জনতার সমাবেশ ছিল ঈমান-আকিদা রক্ষার আন্দোলন: জুনায়েদ আল হাবিব পরিবারসহ দেশ ছাড়লেন জামায়াতের ৩৪ এমপি হাইআতুল উলয়ার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি, যা জানাল কওমি শিক্ষক পরিষদ

বায়তুল মোকাররম ইসলামী বইমেলায় মিলছে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড়

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন স্টলে বইয়ে দেওয়া হচ্ছে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। পাঠক ও বইপ্রেমীদের পদচারণায় ইতোমধ্যে জমে উঠেছে মেলা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মেলা পরিচালনা কমিটি জানায়, এবারের মেলায় মোট ২০৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি ১৯৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, ইতিহাস, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক নানা বই পাওয়া যাচ্ছে।

বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে বইয়ে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলেও প্রকাশিত বইয়ে বিশেষ কমিশন রয়েছে। ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মুদ্রিত মূল্যের বইয়ে ৩৫ শতাংশ এবং ১০ হাজার ১ টাকার বেশি মূল্যের বইয়ে ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের স্টল বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব গেটে স্থাপন করা হয়েছে।

দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, শিশুদের জন্য ‘শিশু চত্বর’, তথ্যকেন্দ্র, ম্যাগাজিন ও লেখক কর্নার এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার রাখা হয়েছে।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘সীরাত এক্সিবিশন’। ১৩টি প্রকল্পের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ ইসলামী বইমেলা।

About Author Information

hsnalmahmud

Popular Post

ভারতে গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি-মসজিদ

বায়তুল মোকাররম ইসলামী বইমেলায় মিলছে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড়

Update Time : ০১:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬