Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪ Time View

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (আইডিয়াল টাইমস):
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য “আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর মেরাজনগর মাদরাসা মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি পীরে কামেল মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কাদিয়ানিরা ইসলামের মৌলিক বিশ্বাস খতমে নবুওয়াত অস্বীকার করার কারণে মুসলমান নয়, বরং তারা অমুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকার করার ফলে তারা ইসলামের বাইরে চলে গেছে।”

তিনি আরও বলেন, কাদিয়ানিদের বিভ্রান্তিকর বিশ্বাস মুসলমানদের ঈমানি পরিচয়ে হস্তক্ষেপের শামিল। পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ একাধিক মুসলিম দেশে তাদেরকে আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে।

সভায় অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশেও কাদিয়ানিদের সংখ্যা ও প্রচার-প্রচারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা ইসলামি পরিভাষা ব্যবহার করে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে। তাই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন: মুফতি মোহাম্মদ আলী (আফতাব নগর), মাওলানা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা আব্দুল কাদের (আমলাপাড়া), মুফতি ইমাদ উদ্দিন (ফরিদাবাদ), মুফতি সালাউদ্দিন (দিলু রোড), মাওলানা সাঈদ নূর, মাওলানা দ্বীন মোহাম্মদ (পীর সাহেব জায়গীর), মাওলানা শামসুল আরিফিন খান সাদী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মুফতি শফিক সাদী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাসুদুর রহমান আইয়ুবী, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মাওলানা খালেদ সাইফুল্লা নোমানী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল্লাহ মাসউদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী প্রমুখ।

About Author Information

জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া

আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা

Update Time : ০৮:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫