Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পবিত্র মক্কার নিরাপত্তা রক্ষা মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব: হেফাজত তরুণ ওলামা পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় ড্রোন হামলা, বাংলাদেশের কঠোর নিন্দা বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিলো ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা ১০ বছরে ৯০ লাখ ৪৯ হাজার টাকার মেধাবৃত্তি বিতরণ আল-হাইআতুল উলয়ার শরিয়তবিরোধী ‘জীবনস্বত্ব হেবা’ আইন বাতিলের দাবি তাহাফফুজে মাদারিসে কওমিয়ার ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’ অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানিসম্পদ মন্ত্রী

পবিত্র মক্কার নিরাপত্তা রক্ষা মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব: হেফাজত

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

পবিত্র মক্কা মোকাররমাকে লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা, ক্ষোভ ও ধিক্কার প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘পবিত্র মক্কা ও মদীনা শরীফ বিশ্বের শতকোটি মুসলিমের ঈমানি কেন্দ্রবিন্দু, হৃদয়ের স্পন্দন ও আস্থার সর্বোচ্চ প্রতীক। মক্কা মুকাররমা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর নিকট জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব। পবিত্র হারামাইন শরীফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর যেকোনো দুঃসাহস ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চরম উসকানিমূলক পদক্ষেপ এবং এটি সহ্যসীমার চূড়ান্ত লঙ্ঘন।’

নেতৃদ্বয় আরও জোর দিয়ে বলেন, ‘রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে ক্বাবাশরীফ ও পবিত্র মক্কা নগরীকে টেনে আনা এক জঘন্য অপরাধ, যা বিশ্বের প্রতিটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত হেনেছে। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা যায় না। পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মুসলিম বিশ্বকে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তারা ওআইসি (OIC) ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইয়েমেনসহ সমগ্র মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।’

বিবৃতিতে নেতৃদ্বয় পবিত্র মক্কা-মদীনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পবিত্র ভূমি রক্ষায় বিশ্ব মুসলিম উম্মাহকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।

About Author Information

hsnalmahmud

Popular Post

পবিত্র মক্কার নিরাপত্তা রক্ষা মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব: হেফাজত

পবিত্র মক্কার নিরাপত্তা রক্ষা মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব: হেফাজত

Update Time : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬