Dhaka ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‘দলের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে’, প্রধানমন্ত্রীকে একা কী কথা বলতে চান মির্জা আব্বাস? মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর সেই আল্লামা আব্দুল হক আজাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রশংসায় ভাসছেন মজলিস আমীর বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে সড়ক সম্প্রসারণের নামে ১৫০ বছরের মসজিদ ভাঙচুর ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ পরীক্ষায় ছাত্রীদের পর্দার সুরক্ষায় ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের নির্দেশ হাইআতুল উলয়ার ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সে কওমির ৫ আলেম দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার বিভিন্ন মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। এ ব্যবস্থার আওতায় ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদও থাকবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ভিড়ের মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে নারীরা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় এসব নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।

এ উদ্যোগের ফলে মদিনায় চাকরি, কেনাকাটা, ভ্রমণ কিংবা অন্যান্য প্রয়োজনে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। তারা কাছাকাছি মসজিদে গিয়ে নামাজ আদায়ের সুযোগ পাবেন।

তবে এ সিদ্ধান্তের আওতায় থাকছে না মসজিদে নববী। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক ও নির্ধারিত নামাজের ব্যবস্থা রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনায় নারী কর্মীদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারী মুসল্লিদের নামাজের স্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

About Author Information

hsnalmahmud

Popular Post

‘দলের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে’, প্রধানমন্ত্রীকে একা কী কথা বলতে চান মির্জা আব্বাস?

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

Update Time : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬