জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক)-এর উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘সিরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বর্ণাঢ্য আয়োজনে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় হামদ, নাত ও কাওয়ালি মাহফিল।
এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পী ও প্রতিনিধি সাংস্কৃতিক দলগুলো ইসলামী সংগীত পরিবেশন করে।
জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাগরত কবি আল্লামা মুহিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিরাত ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হারুনুর রশীদ, শাহ ইফতেখার তারিক, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী ও মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রশিদ আহমাদ ফেরদৌস, শাইখ মুহাম্মদ উছমান গনী, ড. কুতুব উদ্দিন বখতিয়ার এবং কাউসার আহমাদ সুহাইল। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, মশিউর রহমান ও আজিজুল ইসলাম খান। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশনায় অংশ নেয় দেশের প্রথম সারির ইসলামী শিল্পীগোষ্ঠী কলরব, দাবানল, হ্যাভেন টিউন, তামাদ্দুন, আহ্বান, মানযিল, টিউন হাট, দামামা, স্বপ্নপূরণ, সুরের তরী, রূপান্তর, ভয়েস স্টার, আন নাশিদ ও জুলফিকার।
Reporter Name 
























