Dhaka ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের হামদ-নাত ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত কুরআনকে সরাসরি সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী ইসলামী বইমেলায় প্রথমবারের মতো যুক্ত হলো ‘শাপলা কর্নার’ পবিত্র মক্কার নিরাপত্তা রক্ষা মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও মূল্যবান দায়িত্ব: হেফাজত তরুণ ওলামা পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় ড্রোন হামলা, বাংলাদেশের কঠোর নিন্দা বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা দিলো ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা ১০ বছরে ৯০ লাখ ৪৯ হাজার টাকার মেধাবৃত্তি বিতরণ আল-হাইআতুল উলয়ার শরিয়তবিরোধী ‘জীবনস্বত্ব হেবা’ আইন বাতিলের দাবি তাহাফফুজে মাদারিসে কওমিয়ার

ইসলামী বইমেলায় প্রথমবারের মতো যুক্ত হলো ‘শাপলা কর্নার’

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের মেলার সবচেয়ে বড় চমক ও বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে ‘শাপলা কর্নার’ শীর্ষক একটি বিশেষ স্টল।

মেলা প্রাঙ্গণে ঢুকতেই হাতের বাঁ-পাশে নজর কাড়ছে নান্দনিকভাবে সাজানো এই ‘শাপলা কর্নার’। শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ ও তরুণ প্রজন্মের সামনে প্রামাণ্য ইতিহাস হিসেবে তুলে ধরতে এই ব্যতিক্রমী স্টলটি স্থাপন করা হয়েছে।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে এই কর্নারের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ‘একটি জাতির পরিবর্তন ও বিবর্তনের পেছনে তার সংস্কৃতি গভীর ভূমিকা পালন করে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের মহাজাগরণ ছিল মহানবী (সা.)-এর ভালোবাসার পবিত্র চেতনার বুনিয়াদে গড়া। ১৯৫২ সালের ভাষা আন্দোলন যেমন মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি করেছিল, তেমনি শাপলার শাহাদাতের রক্তে রাঙা বুনিয়াদের ওপর গড়ে উঠেছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান। প্রকৃতপক্ষে ৩৬ জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশ শাপলার চেতনার কাছে ঋণী।’

তিনি আরও জানান, শাপলা চত্বরকে কেন্দ্র করে লেখা বইপত্র, তথ্যচিত্র ও স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ পাঠকদের সামনে তুলে ধরাই এই কর্নারের প্রধান লক্ষ্য।

এদিকে আন্তর্জাতিক এই বইমেলা উপলক্ষে বায়তুল মোকাররম চত্বর এখন বইপ্রেমীদের পদচারণায় মুখরিত। এবারের মেলায় মোট ১৪৪টি স্টলে দেশি-বিদেশি শতাধিক খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে আসা সাতটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থাও রয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থের পাশাপাশি গবেষণাধর্মী নানা বই মিলছে।

রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে (তবে ছুটির দিনে দর্শনার্থীদের জন্য সকাল ১০টাতেই গেট খুলে দেওয়া হবে)।

মেলায় ঘুরতে আসা পাঠক ও দর্শনার্থীরা নতুন বইয়ের পাশাপাশি ‘শাপলা কর্নার’ যুক্ত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। দর্শনার্থী এম মাহদী হাসান অর্পণ ও আব্দুর রহমান আল হোসাইনী বলেন, “মেলায় ঢোকা মাত্রই শাপলা কর্নারের নান্দনিক রূপ মন ছুঁয়ে যায়। এছাড়া মেলার এক কোণে ঢাকাস্থ একটি ইন্টারন্যাশনাল অ্যারাবিক স্কুলের উদ্যোগে মহানবী (সা.)-এর জীবন ও নবীযুগের স্মৃতি নিয়ে হাতে তৈরি সীরাত প্রদর্শনীটি দর্শনার্থীদের আবেগে আপ্লুত করছে।”

শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য ও কেন্দ্রীয় শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।

About Author Information

hsnalmahmud

Popular Post

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের হামদ-নাত ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত

ইসলামী বইমেলায় প্রথমবারের মতো যুক্ত হলো ‘শাপলা কর্নার’

Update Time : ০৪:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬