Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার নববী মসজিদে প্রথমবার চালু হলো ডিজিটাল দারস জায়নবাদী শাসনের আর মাত্র কয়েকদিন বাকি’ — মোজতবা খামেনি শেরপুরে ১২ দিনে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ, এলাকায় উদ্বেগ ২০২৮ শিক্ষাক্রমে আসছে চার নতুন বিষয় বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মাদরাসাতুল মারওয়াহ’র হিফজ ছাত্রদের সবক সমাপনী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
আইনি বাধ্যবাধকতা ও স্বৈরতন্ত্রবিরোধী প্রতিশ্রুতি রাখার আহ্বান

জুলাই সনদ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৪৩ Time View

২৭ জুলাই ২০২৫ | Ideal Times News Desk

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল ২৮ জুলাই “জুলাই সনদ”-এর খসড়া রাজনৈতিক দলসমূহের কাছে পাঠানোর ঘোষণাকে তারা স্বাগত জানায়। তিনি বলেন, এই পদক্ষেপ জুলাই অভ্যুত্থানকে অর্থবহ করে তুলবে এবং গণআন্দোলনের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দেবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের পূর্বপরিকল্পিত কর্মকাণ্ড ছিল না, বরং তা ছিল বিগত ৫৪ বছরের স্বৈরশাসন, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের আত্মপ্রতিরোধ। তাই জুলাই সনদে স্বৈরতন্ত্র চিরতরে উৎখাতের আইনি গ্যারান্টি থাকতে হবে।

তিনি রাজনৈতিক দলগুলোর গুরুত্ব স্বীকার করলেও সতর্ক করে দেন যে, অতীতের রাজনৈতিক জঞ্জাল সৃষ্টিতে তাদেরও দায় রয়েছে। সনদ যেন কেবল দলীয় মতামতের ওপর নির্ভরশীল না হয়—এমন আহ্বান জানান তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে জুলাই সনদের আইনগত বাধ্যবাধকতা অপরিহার্য। অন্যথায়, সনদের বাস্তবায়ন নিয়ে জনমনে সন্দেহ থেকেই যাবে।

About Author Information

আইনি বাধ্যবাধকতা ও স্বৈরতন্ত্রবিরোধী প্রতিশ্রুতি রাখার আহ্বান

জুলাই সনদ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ

Update Time : ০১:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫