Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ১০:১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৭ Time View

আদালতের নির্দেশনা অনুযায়ী লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলকে ৫৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফেডারেল আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে জুরি বোর্ডের দেওয়া রায়ের বিরুদ্ধে ট্রাম্পের সব ধরনের আপিল শেষ হওয়ার পর গত সপ্তাহে এসক্রো অ্যাকাউন্টে রাখা অর্থ ক্যারলের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে একটি ফেডারেল জুরি রায় দেয়, ১৯৯০-এর দশকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়ন এবং পরে তাকে নিয়ে মানহানিকর মন্তব্যের জন্য ট্রাম্প দায়ী।

সর্বশেষ আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল গ্রহণে অস্বীকৃতি জানায়। এরপর মামলার দায়িত্বে থাকা বিচারক ক্ষতিপূরণের অর্থ অবমুক্ত করার নির্দেশ দেন। আদালতের অনলাইন ডকেটে মঙ্গলবার হালনাগাদ করা তথ্যে অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ই. জিন ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, “জুরির রায় অনুযায়ী নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ ই. জিন ক্যারল পেয়েছেন, এ তথ্য জানাতে আমরা আনন্দিত।”

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস অফিস বিষয়টি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের কাছে পাঠিয়ে দেয়। তবে ট্রাম্পের পক্ষে মামলাটি পরিচালনাকারী আইনজীবী অ্যারন হারিসন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Tag :
About Author Information

Popular Post

যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

Update Time : ১০:১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬