তরুণ ওলামা পরিষদের উদ্যোগে গতকাল কুমিল্লা মহানগরীর হোটেল রেড রুফ ইনে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা মহানগরের ২৭ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন, নতুন সদস্যদের বরণ ও মানবিক কার্যক্রমে সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তরুণ ওলামা পরিষদের সভাপতি মুফতি জিয়াউদ্দিন গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মুফতি আকরামুল হক। এতে কুমিল্লা জেলার বিভিন্ন থানা ও উপজেলা থেকে তরুণ ওলামা পরিষদের শুভাকাঙ্ক্ষী, কর্মী, প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।

সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফজতে ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী, জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহাদ্দিস মুফতি নাঈমুল ইসলাম,খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা এমদাদ উল্লাহ খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস সদর দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা জামিল আহমদ আশরাফী, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা এনামুল হক মাসঊদ, মহানগর ওলামা দল সভাপতি প্রিন্সিপাল শাহজাহান ভুইয়া, মুন্সেফবাড়ী জামে মসজিদের খতীব মাওলানা মিজানুর রহমান, ফার্স্ট হলি স্কুলের প্রতিষ্ঠাতা মাওলানা আমজাদ বেলাল, ভিক্টোরিয়া কলেজ মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ আল মামুন মোস্তফী, প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ সভাপতি মাওলানা হুমায়ুন কবির পাহাড়পুরী ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল সভাপতি উমর ফারুক মানিক সহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিনিধি সভায় তরুণ ওলামা পরিষদের কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও সভায় তরুণ ওলামা পরিষদের বিগত দিনের বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সংক্ষিপ্ত ফিরিস্তি উপস্থিত অতিথি ও প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং সমাজকল্যাণমূলক নানা কার্যক্রমের বিবরণ তুলে ধরে ভবিষ্যতে এসব উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় নতুন করে বেশ কিছু তরুণ আলেম ও দ্বীনি ভাই তরুণ ওলামা পরিষদের সঙ্গে যুক্ত হন।

অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে স্বাগত জানানো হয়। এছাড়া বিভিন্ন মানবিক কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য তরুণ ওলামা পরিষদের পক্ষ থেকে হাফেজ কারী আশেক এলাহীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে মুফতি নাঈমুল ইসলাম সাহেবের মুনাজাতের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।
Reporter Name 






















