Dhaka ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঢাকার এমপি ভবনে মিলল সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ বিশ্বজয়ী হাফেজদের দেওয়া সেই বিতর্কিত বই ফেরত নিলো ধর্মমন্ত্রণালয় কওমি মাদরাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, ছাত্র সুরক্ষা কমিটি কার্যকরের নির্দেশ হাইআতুল উলয়ার সরকারি চাকরি পেয়েই স্বামীকে তালাক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৫.১ বিলিয়ন ডলার: পেন্টাগন সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির হাফেজদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া সমকামী লেখকের বই: বিচ্ছিন্ন ঘটনা নয়, তদন্ত দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের হামদ-নাত ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত কুরআনকে সরাসরি সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী ইসলামী বইমেলায় প্রথমবারের মতো যুক্ত হলো ‘শাপলা কর্নার’

বিশ্বজয়ী হাফেজদের দেওয়া সেই বিতর্কিত বই ফেরত নিলো ধর্মমন্ত্রণালয়

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া বিতর্কিত ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার নিজ দপ্তরে বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন। ওই অনুষ্ঠানে বিজয়ীদের বিভিন্ন উপহারের সঙ্গে ‘নেক্সাস’ বইও দেওয়া হয়েছিল।

বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ঘোষণার পুনর্ব্যক্ত করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের অংশগ্রহণের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনার সুযোগ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদসহ তাদের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

About Author Information

hsnalmahmud

Popular Post

ঢাকার এমপি ভবনে মিলল সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ

বিশ্বজয়ী হাফেজদের দেওয়া সেই বিতর্কিত বই ফেরত নিলো ধর্মমন্ত্রণালয়

Update Time : ০৭:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬