Dhaka ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পার্বত্য অঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত দাওয়াতি সফরে নিউইয়র্ক ও মালয়েশিয়ায় বাংলাদেশের শীর্ষ দুই ইসলামি নেতা মূর্তিপূজায় অংশগ্রহণকারী নেতা-নেত্রীদের ঈমান নবায়নের আহ্বান খেলাফত নেতার কওমি ধারার ৭ ইসলামি দলের নতুন জোট ঘোষণা মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে? রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাহারের দাবি হেফাজতসহ বিভিন্ন ইসলামী সংগঠনের ‘আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক’ পূজার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: মুফতি আব্দুল মালেক সাভারের সেই মহিলা মাদরাসা থেকে নিখোঁজ ছাত্রী পল্লবী থেকে সুস্থ উদ্ধার সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করে ইশরাক

পার্বত্য অঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ০ Time View

পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে অঞ্চলটিকে অশান্ত করার ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা, সংঘাত ও অস্থিরতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যেকোনো মূল্যে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ অঞ্চলের মানুষের জানমাল, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া যায় না।

তাঁরা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা জরুরি। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা উসকানিকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক বিভাজন ও সংঘাত সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে গুজব, উসকানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

জমিয়তের নেতারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো শান্তিপূর্ণ, সাংবিধানিক ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

তাঁরা পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার, সাম্প্রতিক ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিরীহ কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যাতে হয়রানি বা অন্যায়ের শিকার না হয়, তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

বিবৃতিতে দেশবাসীর প্রতি শান্তি, সম্প্রীতি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে জমিয়তের নেতারা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র বা উসকানির ফাঁদে পা না দিয়ে দেশের অখণ্ডতা, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

About Author Information

hsnalmahmud

পার্বত্য অঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত

পার্বত্য অঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত

Update Time : ০৮:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬