Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঢাকার এমপি ভবনে মিলল সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ বিশ্বজয়ী হাফেজদের দেওয়া সেই বিতর্কিত বই ফেরত নিলো ধর্মমন্ত্রণালয় কওমি মাদরাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, ছাত্র সুরক্ষা কমিটি কার্যকরের নির্দেশ হাইআতুল উলয়ার সরকারি চাকরি পেয়েই স্বামীকে তালাক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৫.১ বিলিয়ন ডলার: পেন্টাগন সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির হাফেজদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া সমকামী লেখকের বই: বিচ্ছিন্ন ঘটনা নয়, তদন্ত দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের হামদ-নাত ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত কুরআনকে সরাসরি সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী ইসলামী বইমেলায় প্রথমবারের মতো যুক্ত হলো ‘শাপলা কর্নার’

সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে। আবার জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। আপনারা প্রস্তুত আছেন? আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেন আপনারা জুলাই সদন বাস্তবায়ন করলেন না। আপনারা কথা দিয়েছিলেন কোনও জায়গায় অনির্বাচিত কাউকে দেশ শাসন করতে দেওয়া হবে না। জায়গায় জায়গায় আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন।

তিনি বলেন, এই জাতি আপনাদের কাছে এই কার্ড সেই কার্ড এগুলো চায়নি। এই কার্ডগুলোর কথা আপনারা জাতিকে দেবেন বলেছিলেন। জাতি যা চেয়েছিল, আপনারা দিতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন। আমরা নেমেছি এসব অধিকার আদায়ের জন্য।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমাদের সামনে কঠিন সংগ্রাম, সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছে। আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি; আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

কর্নেল ড. অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আপনি যেভাবে আওয়ামী লীগের দ্বারা সরকার প্রশাসন চালাচ্ছেন, এভাবে দেশ চালাতে পারবেন না। আমাদের একদফা আন্দোলনের দিকে ঠেলে দেবেন না।

টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির আল্লামা মুফতি মোখলেসুর রহমান কাসেমী, কর্নেল ড. অলি আহমদের ছেলে ওমর ফারুক, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিলাল হোসাইন মিয়াজি, এনসিপির সরোয়ার তুষার প্রমুখ।

About Author Information

hsnalmahmud

Popular Post

ঢাকার এমপি ভবনে মিলল সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ

সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির

Update Time : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬