Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ ও ১৪১(ক) ধারা সংশোধনে রাজনৈতিক দলগুলোর নীতিগত একমত

প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থায় রাজনৈতিক ঐকমত্য

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫৬ Time View

দেশে জরুরি অবস্থা ঘোষণা এবং প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনা শেষে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, “আজকের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে, সংবিধানে থাকা ৯৫ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সংশোধনে নীতিগতভাবে একমত হয়েছিল। আজকের বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে।”

তিনি বলেন, “আপিল বিভাগ থেকে জ্যেষ্ঠ বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। যদি কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনে ইশতেহার দিয়ে জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারপতি থেকে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করার প্রস্তাব করতে পারবে। তবে, ৯২ অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকে, তবে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।”

জরুরি অবস্থার বিষয়ে তিনি আরও জানান, কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো ১৪১ (ক) এবং রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় জরুরি অবস্থা ব্যবহারের বিরুদ্ধে একমত হয়েছে।

About Author Information

জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ ও ১৪১(ক) ধারা সংশোধনে রাজনৈতিক দলগুলোর নীতিগত একমত

প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থায় রাজনৈতিক ঐকমত্য

Update Time : ০৩:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫