Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল ডেঙ্গু প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আরো ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ ও লাশ আনতে কূটনৈতিক পদক্ষেপ চায় হেফাজত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার বিশ্ব ইজতেমার সুশৃঙ্খল আয়োজন ও বিচার দাবিতে ওলামা মাশায়েখের ৫ দাবি ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান ভারতে গণগ্রেপ্তারের ঢেউ, সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৩০০০ মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রস্তাবে এরই মধ্যে বিরল সম্মতি জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে তাদের ন্যায্য দাবি পূরণ হয়নি।

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৭১ Time View

গাজা-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি ট্যাংক। ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধ বন্ধে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব দেন দেশটির মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এতে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। প্রথম ধাপে হামাস ২৮ ইসরায়েলি জিম্মিকে (জীবিত ও মৃত) মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েল ১,২৩৬ ফিলিস্তিনি বন্দি ও ১৮০ মৃতদেহ ফেরত দেবে।

এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ বাস্তবায়নে দায়িত্ব থাকবে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের। মানবিক সহায়তা পাঠাবে জাতিসংঘ ও স্বীকৃত সংস্থাগুলো।

ইসরায়েল ইতিমধ্যে সম্মতি জানালেও হামাস বলেছে, তাদের ন্যায্য দাবি এ প্রস্তাবে নেই। তারা এখনো প্রস্তাবটি পর্যালোচনায় রেখেছে।

প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির পর বাকি ৫৮ জিম্মির মধ্যে ৩০ জনকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলও গাজা থেকে সেনা প্রত্যাহার ও অভিযান বন্ধ করবে ধাপে ধাপে।

তবে হামাস ও ইসরায়েলের পারস্পরিক শর্তের বিরোধের কারণে পূর্ববর্তী অনেক প্রস্তাবই ভেস্তে গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ মানুষ নিহত হয়, এবং ২৫১ জন জিম্মি হয়। এর জবাবে শুরু হওয়া যুদ্ধ চলাকালে গাজায় ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

About Author Information

জামাই-শাশুড়িকে নিয়ে ‍মিথ্যা ভিডিও ছড়ানোয় জড়িতদের শাস্তি চায় হাইয়াতুল উলয়া

প্রস্তাবে এরই মধ্যে বিরল সম্মতি জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে তাদের ন্যায্য দাবি পূরণ হয়নি।

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Update Time : ০২:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫